তিন সমন্বয়ককে তুলে নেওয়ার কারণ জানালেন ডিবিপ্রধান হারুন

২৭ জুলাই ২০২৪, ১১:৩৩ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM
মোহাম্মদ হারুন অর রশীদ

মোহাম্মদ হারুন অর রশীদ © ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৬ জুলাই) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হারুন অর রশীদ বলেন, নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে হেফাজতে নেওয়া হয়েছে। তারা এখন ডিবি কার্যালয়ে রয়েছেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে হাসপাতালের কেবিন থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে গতকাল শুক্রবার বিকালে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেন।

হাসপাতাল থেকে নেয়ার পর নাহিদের বোন ফাতেমা তাসলিম বলেন, গোয়েন্দা পুলিশ নাহিদ আর আসিফকে তুলে নিয়ে গেছে। তখন তারা দু’জনই অসুস্থ ছিল। তুলে নেওয়ার সময় তারা দু’জনই থরথর করে কাঁপছিল। তাদেরকে প্যান্ট পরতেও দেয়া হয়নি।

ব্যর্থতার ভয় নেই, ঘরোয়া ক্রিকেটে নতুন রঙ ফেরাতে চান তামিম
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘দুই কোটি টাকা দেন, সই করে দেব’—পিডিবির নির্বাহী প্রকৌশলীর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রিয়জনের সঙ্গে খাবার খেলে সম্পর্ক গাঢ় হয়, রক্তে শর্করাও থা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ অক্টোবর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিসি আন্দোলন থেকে সরে আসল সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬