মারা গেলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির গুলিবিদ্ধ ছাত্র ইমতিয়াজ

২৬ জুলাই ২০২৪, ০৪:৫২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৬ AM
ইমতিয়াজ আহমেদ ডালিম

ইমতিয়াজ আহমেদ ডালিম © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারা দেশে সহিংসতার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় বেসরকারি সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ডালিম মারা গেছেন। শুক্রবার (২৬ জুলাই) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন থাকাকালে মৃত্যু হয় তার।

তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) বিভাগে অধ্যয়নরত ছিলেন। এর আগে ১৯ জুলাই ইমতিয়াজ রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন ২০ বছর বয়সী এই তরুণ।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর নিহত শিক্ষার্থীদের তালিকা: শিক্ষামন্ত্রী

নিহত ইমতিয়াজের বাবা নওশের আলী জানান, তাঁদের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়। ইমতিয়াজ তেজগাঁওয়ে অবস্থিত সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ত। থাকত রামপুরার বনশ্রী এলাকায়। ১৯ জুলাই ইমতিয়াজ রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হয়। পরে পথচারীরা তাকে হাসপাতালে ভর্তি করে। দুই ভাই-বোনের মধ্যে সে ছিল বড়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ইমতিয়াজের মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, নিহত ইমতিয়াজ ঊরুতে দুটি গুলিবিদ্ধ হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950