কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

২৬ জুলাই ২০২৪, ১১:৪৯ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৬ AM
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ © ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় গুলিবিদ্ধ মাইন উদ্দিন (২৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) দিনগত রাত ২টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাইন উদ্দিনের বাবা মো. কামরুল ইসলাম বলেন, আমার ছেলে ২১ জুলাই যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় এক বাসায় টিউশনিতে যায়। টিউশনি শেষ করে বাসায় ফেরার পথে তার গুলি লাগে। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

 
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬