জ্ঞান ফিরলে ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয় অভিযোগ সমন্বয়ক আসিফ মাহমুদের

২৪ জুলাই ২০২৪, ০৫:৫৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৯ AM

আমি আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

গত শুক্রবার ১৯ জুলাই রাত ১১ টায় আমাকে হাতিরঝিলের, মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। আন্দোলন স্থগিত করার ঘোষণা দেয়ার জন্য চাপ দেয়া হয়। না মানায় ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। এই চার/পাঁচদিনে যতবার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। আজ ২৪ জুলাই, বুধবার সকাল ১১ টায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে যায়৷

এখন আমি পরিবারের সাথে হাসপাতালে চিকিৎসারত আছি৷ এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি। কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সাথে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত কথা বলবো।

 
মাদ্রাসা শিক্ষকদের বদলি কবে, জানালেন সচিব
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০’ শুরু শুক্রবার, অংশ নেবে ১১…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬