চলমান কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে ভারতেও মিছিল

১৮ জুলাই ২০২৪, ০৬:২৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM
চলমান কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে ভারতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

চলমান কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে ভারতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। © সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে কলকাতায় সংহতি মিছিল করেছে ভারতীয় ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সর্বভারতীয় বামপন্থি সংগঠনটি কলকাতার পার্ক সার্কাসের কাছে লেডি ব্রেবোর্ন কলেজের সামনে সমবেত হয়।

সেখান থেকে সংহতি মিছিল করে যাওয়ার কথা ছিল বঙ্গবন্ধু সরণিতে অবস্থিত কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে। যদিও লেডি ব্রেবোর্ন কলেজ থেকে এই মিছিল সামনের দিকে এগোতেই কিছুটা দূরেই আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে মিছিল সামনের দিকে এগোতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি হয় মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের। পরে সেখানেই পথসভার আয়োজন করে সংগঠনটি।

আরও পড়ুন: আপডেট: আজ কোটা আন্দোলনে সারাদেশে নিহত ১১

এআইডিএসও কলকাতা জেলা কমিটির সম্পাদক মিজানুর রহমান বলেন, বাংলাদেশের কোটা আন্দোলনকে তাদের সংগঠন সমর্থন জানাচ্ছে। বাংলাদেশে আন্দোলনরত নিহত ও শহিদদের সমবেদনা জানাচ্ছি। আমরা সেই হামলার প্রতিবাদ জানাচ্ছি। 

তিনি বলেন, আমরা মনে করি, কেবল বাংলাদেশই নয়, পৃথিবীর যেকোনো প্রান্তেই শিক্ষার্থীরা যখন ন্যায়সংগত দাবিতে আন্দোলন করবে আমরা তাদের পাশে দাঁড়াব এবং আজকে যেভাবে বাংলাদেশের শিক্ষার্থীরা বুক চিতিয়ে লড়াই করছে তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং যারা শহিদ হয়েছেন তাদের লাল সালাম জানাচ্ছি।

বাংলাদেশে চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে সংহতি জানিয়ে মিছিলে অংশ নিয়েছেন—কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, আশুতোষ কলেজ, যোগমায়া কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 
ব্যবহারের যেসব ভুলে প্রেসার কুকারে বিস্ফোরণ হয়
  • ০৭ আগস্ট ২০২৬
প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সংসদ সদস্যকে আসিফ মাহমুদ…
  • ০৭ আগস্ট ২০২৬
তারকা ফুটবলার ডেভিডকে পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
  • ০৭ আগস্ট ২০২৬
বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬
সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে শিশুর ম…
  • ০৭ আগস্ট ২০২৬