কোটা সংস্কার আন্দোলনকারী ১১২ জনের বিরুদ্ধে মামলা

১৮ জুলাই ২০২৪, ০৯:০২ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM
কোটা-সংস্কার-আন্দোলনকারী-১১২-জনের-বিরুদ্ধে-মামলা

কোটা-সংস্কার-আন্দোলনকারী-১১২-জনের-বিরুদ্ধে-মামলা © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারী ১১২ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে ও আরও ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করেছে সদর মডেল থানা পুলিশ।

বুধবার (১৭ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। তবে নাম থাকা আসামিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। 

ওসি মো. মেহেদী হাসান জানান, দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এরপরই ১২ জনের নাম উল্লেখ করে ও ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। তবে কখন ও কোথা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করেননি ওসি মো. মেহেদী হাসান।

 
মাদ্রাসা শিক্ষকদের বদলি কবে, জানালেন সচিব
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০’ শুরু শুক্রবার, অংশ নেবে ১১…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬