গাজীপুর-২ আসনে শাপলা কলির শোভাযাত্রায় বাধা ও গাড়িচাপায় হত্যাচেষ্টার অভিযোগ

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ PM
১১-দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান

১১-দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান © টিডিসি

গাজীপুর-২ সংসদীয় আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সমর্থিত শাপলা কলি মার্কার নির্বাচনী শোভাযাত্রায় বাধা, পরিকল্পিত উত্তেজনা সৃষ্টি এবং জোট প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খানের ওপর গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল  শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে মহানগরের ২৩ নম্বর ওয়ার্ডের পোড়াবাড়ী এলাকায় এসব ঘটনা ঘটে বলে ১১-দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

১১-দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান জানান, জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শান্তিপূর্ণ নির্বাচনী শোভাযাত্রা মহানগরের পোড়াবাড়ী এলাকায় মূল সড়কে পৌঁছালে ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির প্রচারণার মাইক বহনকারী একটি অটোরিকশা শোভাযাত্রার গতিরোধ করে উচ্চস্বরে মাইক বাজাতে থাকে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি অব্যাহত রাখার স্বার্থে সরে যেতে অনুরোধ জানানো হলেও উসকানিমূলক আচরণ অব্যাহত থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শোভাযাত্রা রাস্তা পার হয়ে পোড়াবাড়ী বাজারের দিকে গেলে ২১ নম্বর ওয়ার্ড যুবদলের ক্যাডার সুমন সরকার এবং গাজীপুর-২ আসনের এক প্রার্থীর চাচা পরিচয়দানকারী ব্যক্তি ধানের শীষের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কার দিয়ে গাড়িচাপা দিয়ে প্রাণনাশের চেষ্টা চালান বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, শোভাযাত্রা পশ্চিম পাশে পোড়াবাড়ী বাজারে পৌঁছালে বিএনপির প্রার্থী মঞ্জুরুল করিম রনির স্টিকারসংবলিত একটি নির্বাচনী গাড়ি উদ্দেশ্যমূলকভাবে শাপলা কলির পদযাত্রার গতিরোধ করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে। এসব ঘটনাকে ফৌজদারি অপরাধ, আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে ১১-দলীয় জোট তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

১১-দলীয় জোটের অভিযোগ, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনার সৃষ্টি হচ্ছে। প্রার্থীর নির্বাচনী প্রচারণাকালে পরিকল্পিতভাবে প্রথমে ধানের শীষের প্রচার গাড়ি, পরে একটি দ্রুতগতির মোটরসাইকেল এবং সবশেষে একটি সাদা প্রাইভেট কার দিয়ে অ্যাডভোকেট আলী নাছের খানের ওপর তুলে দেওয়ার চেষ্টা করা হয়। এতে প্রার্থী অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও এনসিপি জেলা সদস্য সচিব খন্দকার আল আমিন গুরুতর আহত হন বলে জানানো হয়েছে।

এর আগে গত ৩০ জানুয়ারি এরশাদনগর ৫ নম্বর ব্লকের ছোট বাজারে শাপলা কলির প্রচারণায় বাধা এবং পোড়াবাড়ী বাজারে স্থাপিত অ্যাডভোকেট আলী নাছের খানের নির্বাচনী বিলবোর্ড ছিঁড়ে ফেলার ঘটনাও তুলে ধরা হয়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই ১১-দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খানের জন্য একজন গানম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রার্থীর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে অতিরিক্ত গানম্যান ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোথাও আইনশৃঙ্খলার অবনতি ঘটতে দেওয়া হবে না এবং সব প্রার্থীর জন্য সমানভাবে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এই প্রেক্ষাপটে ১১-দলীয় জোটের নেতারা সন্ত্রাসী হামলার চেষ্টা, প্রচারণায় বাধা ও বিলবোর্ড ভাঙচুরের ঘটনায় নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950