ফেনীতে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলা, আহত ২০

১৭ জুলাই ২০২৪, ০৪:০৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM
শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা

শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা © সংগৃহীত

ফেনীতে কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে হামলা করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার (১৭ জুলাই) শহরের ট্রাংক রোডে এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

জানা যায়, সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের শহরে প্রবেশ করতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের ট্রাংক রোড এলাকায় সাধারণ শিক্ষার্থী দেখামাত্র ব্যাগ তল্লাশি করে মারধর করে শহীদ মিনারের ভেতরে নেন। 

সেখান থেকে জেলা ছাত্রলীগ মারধর করেন। পরে বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বড় মসজিদ এলাকা থেকে ট্রাংক রোডের দিকে আসার পথে ধাওয়া করে ছাত্রলীগ।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের উদ্দেশ্যে শহরে আসি। ছাত্রলীগের নেতাকর্মীরা পথে পথে আমাদের বাধা ও মারধর করেন। পরে প্রতিবাদ মিছিল নিয়ে দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে তারা অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে লাঠিপেটা করেন। আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের নাম রেজাউল করিম। তিনি পুলিশ কনস্টেবল।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অফস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, কে কার ওপর আক্রমণ করেছে, আমরা এখনো স্পষ্ট না। এ বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে। সিসি ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 
ব্যবহারের যেসব ভুলে প্রেসার কুকারে বিস্ফোরণ হয়
  • ০৭ আগস্ট ২০২৬
প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সংসদ সদস্যকে আসিফ মাহমুদ…
  • ০৭ আগস্ট ২০২৬
তারকা ফুটবলার ডেভিডকে পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
  • ০৭ আগস্ট ২০২৬
বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬
সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে শিশুর ম…
  • ০৭ আগস্ট ২০২৬