হল কক্ষের বাইরে ফেলে পুড়িয়ে দেওয়া হলো রাবি ছাত্রলীগ নেতাদের বিছানাপত্র

১৬ জুলাই ২০২৪, ০৯:১৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
অগ্নিসংযোগের ঘটনা

অগ্নিসংযোগের ঘটনা © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিছানাপত্র হল কক্ষের বাইরে ফেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকালের পর থেকে এসব ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়।

জানা গেছে, আন্দোলনরত অন্তত ১০ হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন রাজশাহী-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়েছেন। মহাসড়কে লাঠি, রড ও পাইপ হাতে একের পর এক কোটাবিরোধী স্লোগান দিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অন্যদিকে বিজিবি সদস্যরা বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে এবং বিনোদপুর বাজারে অবস্থান নিয়েছেন।

এর আগে, মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর বাজার থেকে স্লোগান নিয়ে প্রধান ফটক হয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় প্রায় সব শিক্ষার্থীর হাতে লাঠি দেখা যায়।

এ দিন দুপুর আড়াইটার দিকে বেশকিছু হল গেটে তালা দেয় ছাত্রলীগ। এ সময় ক্যাম্পাসে বাইক নিয়ে শোডাউনও ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে স্লোগান নিয়ে বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের পর সব হলে গিয়ে হল থেকে আটকা পড়ে থাকা শিক্ষার্থীদের বের করে আনেন। এসময় শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে বাইক যোগে ক্যাম্পাস ত্যাগ করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

অগ্নিসংযোগের ঘটনায় ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

 
মাদ্রাসা শিক্ষকদের বদলি কবে, জানালেন সচিব
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০’ শুরু শুক্রবার, অংশ নেবে ১১…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬