রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে আগুন

১৬ জুলাই ২০২৪, ০৮:৫২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
ভিসির বাসভবনে আগুন

ভিসির বাসভবনে আগুন © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের বাসভবনে আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।

মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান বলে জানা গেছে। আগুনের কারণে বেরোবি ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ তার বাসভবনে আটকা পড়েছেন।

জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথমে ভিসি স্যারের বাড়িতে পাহারারত পুলিশের আগুন দেয়। এ সময় পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে বিক্ষোভরত শিক্ষার্থীরা ভিসি স্যারের বাসভবনের ভেতরে ছোট ছোট ঘরে আগুন লাগিয়ে দেয়।

তিনি বলেন, ভিসি স্যার এখনও বাড়ির ভেতরে অবস্থান করছেন। ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছে। এখনও ফায়ার সার্ভিসের গাড়ি আসেনি। ভেতরের অবস্থা খুবই খারাপ। সবাই দোয়া করেন।

বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা সাংবাদিকদের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ভেতরে কয়েকজন সাংবাদিক আটকা পড়েছেন বলেও জানা গেছে।

 
ব্যবহারের যেসব ভুলে প্রেসার কুকারে বিস্ফোরণ হয়
  • ০৭ আগস্ট ২০২৬
প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সংসদ সদস্যকে আসিফ মাহমুদ…
  • ০৭ আগস্ট ২০২৬
তারকা ফুটবলার ডেভিডকে পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
  • ০৭ আগস্ট ২০২৬
বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬
সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে শিশুর ম…
  • ০৭ আগস্ট ২০২৬