কেন্দ্রীয় ছাত্রদলের ২৬০ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৫ জুন ২০২৪, ০২:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
লোগো

লোগো © ফাইল ছবি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৫ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

শনিবারের বিবৃতি বলা হয়, মো. রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কেন্দ্রীয় সংসদে পদমর্যাদা উল্লেখ করা হয়েছে।

কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান (শাহীন), সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল দেওয়ান, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাইদ, সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সভাপতি ইব্রাহিম হোসেন বিপ্লবকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদে সহ সভাপতি পদমর্যাদা দেওয়া হয়েছে।

এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু), ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুলহাস মৃধা, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খান, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওসার হোসেন, সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন সোহাগকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা দেওয়া হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটিত ৪১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। আর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে এক জনকে। আর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১১১ জনকে। 

এর আগে গত ২ মার্চ রকিবুলকে সভাপতি আর নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আর আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

 
ভাইভা নম্বর বৃদ্ধিকে চাকরির ‘নব্য কোটা’ আখ্যা দিল ডাকসু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা, ১১ শিক্ষককে শোকজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রী এখন সিঙ্গাপুরের, বা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে ড. হাফিজুর রহমানের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৩ অ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাজানো মামলা দিয়ে গ্রেফতার শিবিরকর্মী, ১০ বছর পর খালাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9