সরকারি চাকরিতে বিশেষ নিয়োগের দাবি মুক্তিযোদ্ধা সন্তানদের

১৩ অক্টোবর ২০১৮, ০৯:৫৭ PM
প্রতীকী অনশন পালনরত মুক্তিযোদ্ধার সন্তানরা

প্রতীকী অনশন পালনরত মুক্তিযোদ্ধার সন্তানরা © সংগৃহীত

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরির ক্ষেত্রে ‘বিশেষ নিয়োগের’ দাবি জানান ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের সংগঠনের সদস্যরা।  প্রথম ও দ্বিতীয় শেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা বহালের দাবিতে প্রতীকী অনশন পালনকালে এই দাবি জানান মুক্তিযোদ্ধার সন্তানেরা।  আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতীকী কর্মসূচি পালিত হয়।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, ‘প্রজ্ঞাপন জারির পর থেকেই আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছি।  আমাদের কর্মসূচিকে নস্যাৎ করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। 

সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, তা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই নিয়েছেন। তবে বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মান জাতির পিতা দিয়েছেন, তা যেন তাঁরই কন্যার হাত দিয়ে ব্যাহত না হয়।

জানা যায়,হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বেলা ১১টার আগেই মুক্তিযোদ্ধার সন্তানেরা প্রেসক্লাবের মূল গেটের পশ্চিম পাশের ফুটপাতে ও সড়কে অবস্থান নেন।  স্লোগানের মধ্য দিয়ে দাবি আদায়ে তাঁরা বিক্ষোভ করতে থাকেন।

দুপুর ১২টার দিকে প্রতীকী অনশন ভেঙ্গে ২৪ অক্টোবর মুখে কালো কাপড় বেঁধে সারা দেশের জেলা শহরগুলোতে প্রতিবাদ এবং ১৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জেলা প্রশাসকদের মাধ্যমে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষনা করা হয়।

ভেনেজুয়েলার ভূমিকম্প দুর্গতদের জন্য ৩ কোটির বেশি টাকা অনুদ…
  • ২৯ জুন ২০২৬
নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
  • ২৯ জুন ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে অবৈধ সিট দখলের অভিযোগে রাবি শিবিরের মানব…
  • ২৯ জুন ২০২৬
দেশের হাসপাতালগুলোয় মাটিতে শুয়ে থাকে ৪০ লাখ মানুষ: প্রধানম…
  • ২৯ জুন ২০২৬
অতীত নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, অথচ মানুষ চায় আমরা ভবিষ্যৎ ন…
  • ২৯ জুন ২০২৬
তিস্তার পানি বাড়াতে নিম্নাঞ্চল প্লাবিত, ৮ হাজার পরিবার পানি…
  • ২৯ জুন ২০২৬