আগামীকাল মুক্তিযুদ্ধ মঞ্চের দেশব্যাপী সড়ক অবরোধ

১৩ অক্টোবর ২০১৮, ০১:৫১ PM
কোটা বহালের দাবিতে মুক্তিযুুদ্ধ মঞ্চের অবরোধ কর্মসূচি

কোটা বহালের দাবিতে মুক্তিযুুদ্ধ মঞ্চের অবরোধ কর্মসূচি © ফাইল ফটো

আগামীকাল সারাদেশে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করবে সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে আন্দোলনরত মুক্তিযুদ্ধ মঞ্চ। এছাড়া আজ বিকালে শাহবাগে চার ব্যক্তির কুশপুত্তলিকা পোড়ানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শুক্রবার বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের আহ্বায়ক ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন।

তিনি বলেন, ‘শনিবার বিকাল চারটায় শাহবাগে বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান ও কোটাবিরোধী আন্দোলনের ইন্ধনদাতা আসিফ নজরুল, ড. আকবর আলি খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ও ফ্রিল্যান্স কলামিস্ট শরিফুলের কুশপুত্তলিকা পোড়ানো হবে। পরদিন রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সারা দেশে সড়ক অবরোধ করা হবে।’

এর পাশাপাশি প্রতিটি বিভাগীয় জেলা পর্যায়ে সমাবেশ ও মতবিনিময়, কোটা সংস্কার আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্যের সংগৃহীত চিত্রপ্রদর্শনী, পাবলিক সার্ভিস কমিশন ঘেরাও, প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সচিবালয় ঘেরাও এবং মহাসমাবেশের মতো কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান আ ক ম জামাল উদ্দিন।

এ সময় জামাল উদ্দিন জানান, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মুক্তিযুদ্ধ মঞ্চের অবস্থান কর্মসূচি চলবে। এরই অংশ হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগোষ্ঠীকে জেলা, মহানগর, ইউনিয়ন, পৌরসভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ মঞ্চ গড়ে তোলার আহ্বান জনানো হয়। আগামী এক সপ্তাহের মধ্যে সারা দেশের আনাচে-কানাচে মুক্তিযুদ্ধ মঞ্চ তৈরি করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম সন্তান কমান্ডের (একাংশ) সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমুখ।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬