প্রতিবন্ধী কোটার দাবিতে ফের শাহবাগ অবরোধ

১১ অক্টোবর ২০১৮, ০৪:২১ PM

© টিডিসি ফটো

সরকারি চাকরিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা বহাল রাখার দাবিতে ফের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে কর্মসূচি পালন করছে প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ। অবরোধের পাশাপাশি সড়কে মহাসমাবেশ করছে প্রতিবন্ধীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে প্রতিবন্ধীদের এই কর্মসূচি শুরু হয়। এতে ২’শ প্রতিবন্ধী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
মহাসমাবেশে প্রতিবন্ধীরা ১১টি দাবি পেশ করেন। তাদের দাবিগুলো হল, প্রতিবন্ধীদের জন্য বিনা শর্তে ৫শতাংশ কোটা সংরক্ষণ করে প্রজ্ঞাপন দিতে হবে। প্রিলিমিনারি থেকে কোটা কার্যকর করতে হবে, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতেও ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা রাখতে হবে। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিবন্ধীদের থেকে অন্তত একজন প্রতিনিধি রাখতে হবে। প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে এবং সেই মন্ত্রণালয়ে প্রতিবন্ধীদের থেকে মন্ত্রী নিয়োগ করতে হবে। সরকারি চাকরিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ১০ মিনিট করে সময় বৃদ্ধি করতে হবে। প্রতিবন্ধীদের জন্য চাকরিতে প্রবেশের বয়সসীমা শিথিল করতে হবে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতর প্রতিষ্ঠা করতে হবে।

এদিকে দুপুরে শাহবাগে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের ৫ শতাংশ কোটার দাবির সাথে একাত্মতা পোষণ করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি প্রতিবন্ধীদের দাবিকে যৌক্তিক দাবি উল্লেখ করে ছাত্রলীগ তাদের পাশে থাকাবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠী। আমাদের সংবিধানে তাদের অধিকার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। তাই তাদের এই দাবি যথার্থ। প্রতিবন্ধীদের উদ্দেশ্যে গোলাম রাব্বানী বলেন, ‘ছাত্রলীগ সৃষ্টির শুরু থেকে যেকোনও যৌক্তিক দাবির পাশে ছিল এবং থাকবে। আমরা আপনাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেব’।

এসময় বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের আহ্বায়ক আলী হোসাইন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতে চাই। আমাদের দাবি না মানা হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
  • ২৯ জুন ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে অবৈধ সিট দখলের অভিযোগে রাবি শিবিরের মানব…
  • ২৯ জুন ২০২৬
দেশের হাসপাতালগুলোয় মাটিতে শুয়ে থাকে ৪০ লাখ মানুষ: প্রধানম…
  • ২৯ জুন ২০২৬
অতীত নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, অথচ মানুষ চায় আমরা ভবিষ্যৎ ন…
  • ২৯ জুন ২০২৬
তিস্তার পানি বাড়াতে নিম্নাঞ্চল প্লাবিত, ৮ হাজার পরিবার পানি…
  • ২৯ জুন ২০২৬
হাবিপ্রবিতে বায়োমেডিক্যাল ইন্টেলিজেন্স ও এআই উদ্ভাবনে আন্তর…
  • ২৯ জুন ২০২৬