২১ আগস্ট গ্রেনেড হামলা

রায় প্রত্যাখ্যান ছাত্রলীগের, তারেকের ফাঁসি দাবি

১০ অক্টোবর ২০১৮, ০১:৫৩ PM
ছাত্রলীগ

ছাত্রলীগ © টিডিসি ফটো

২১ আগস্ট গ্রেনেড হামলার রায় প্রত্যাখ্যান করেছে ছাত্রলীগ। তাদের দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসি দিতে হবে এবং লন্ডন থেকে তাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। তা না হলে ছাত্রলীগ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

আজ বুধবার মামলার রায় ঘোষণার পর সংগঠনটি এমন প্রতিক্রিয়া জানায়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগ সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন বলেন, যে রায় দেয়া হয়েছে, তাতে আমরা কেউই সন্তুষ্ট নই। আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মীকে সেদিন হত্যা করা হয়েছিল। আমরা ছাত্রসমাজ এ রায়ে সন্তুষ্ট না। আমরা চাই তারেক রহমানকে লন্ডন থেকে এনে ফাঁসি দেয়া হোক। এ দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা বাংলাদেশ সরকারের কাছে স্মারকলিপি দেব। আমরা ন্যায় বিচার চাই।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় যেভাবে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছিলো এখনও ছাত্রসমাজ দুর্গ গড়ে তুলবে।

সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার জন্য তার উপর ১৯ বার হামলা চালানো হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম বর্বর হামলার নজির নেই। আমরা তারেক জিয়ার ফাঁসি চাই। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে মানবঢাল রচনা করে প্রধানমন্ত্রীর জীবন রক্ষা করেছিলো আগামী দিনে যেকোন দুর্দিনে ছাত্রলীগের নেতৃত্বে ছাত্রসমাজ প্রধানমন্ত্রীর জন্য মানবঢাল তৈরি করবে বলে উল্লেখ করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সাবেক এবং বিভিন্ন হলের নেতাকর্মীরা।

এদিকে, রায়কে কেন্দ্র করে  ছাত্রদল বা অন্য কেউ যেন ক্যাম্পাসে কোনো ধরণের সহিংসতার ঘটনা ঘটাতে না পারে সেজন্য সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে ছাত্রলীগ।

ফুলবাড়ীয়ায় মাদক কারবারিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
  • ২৯ জুন ২০২৬
প্রত্যেকে একটি করে গাছ লাগাবে, ভাই-বোন জন্ম  নিলে তাদের নাম…
  • ২৯ জুন ২০২৬
পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
  • ২৯ জুন ২০২৬
আমি সিলেটের মানুষ, প্রধানমন্ত্রী হাফ সিলেট, আমরা ওয়ান প্লাস…
  • ২৯ জুন ২০২৬
জাপানকে নিয়ে সতর্ক আনচেলত্তি—‘এটা ফাইনালের মতোই কঠিন ম্যাচ’
  • ২৯ জুন ২০২৬
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৪২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভ…
  • ২৯ জুন ২০২৬