গ্রেনেড হামলার রায়: সতর্ক অবস্থানে ছাত্রলীগ

১০ অক্টোবর ২০১৮, ০১:০০ PM
গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে ছাত্রলীগের সতর্ক অবস্থান।

গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে ছাত্রলীগের সতর্ক অবস্থান। © টিডিসি ফটো

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সতর্ক অবস্থান নিয়েছে ছাত্রলীগ। রায়কে কেন্দ্র করে ছাত্রদল বা অন্য কেউ যেন ক্যাম্পাসে কোন ধরণের সহিংসতার ঘটনা ঘটাতে না পারে সেজন্য এই অবস্থান নেয়া হয়েছে বলে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে। 

আজ সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনসহ বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।  সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর সোয়া বারোটায় ছাত্রলীগ সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে নেতাকর্মীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন সোপার্জিত স্বাধীনতা চত্বরে অবস্থান করতে দেখা যায়।  এসময় নেতাকর্মীরা খালেদা জিয়া ও তারেক রহমানের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, আজ বুধবার সকাল সাড়ে এগারোটার পর ২০০৪ সালের ২১ আগস্টে ঘটে যাওয়া গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ২০ জনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে।  এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬