‘কোটা চাই’ আন্দোলনে আদিবাসীরাও

০৭ অক্টোবর ২০১৮, ১০:১৪ PM
জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীরা

জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীরা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা আদিবাসীদের সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগছাস)। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতির সামগ্রিক উন্নয়নের প্রয়োজনেই দেশের ক্ষুদ্র জাতিসত্ত্বার জনগণকেও মূলধারার কর্মকাণ্ডে সমভাবে ও সমমর্যদায় সম্পৃক্ত করতে হবে। তারা বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের পর্যায় থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। অগ্রগতির এই ধারা অব্যাহত রাখতে হলে দেশের সব উন্নয়ন কর্মকাণ্ডে সর্বস্তরের জনগণের ব্যাপক অংশগ্রহণ একান্ত অপরিহার্য। এ ক্ষেত্রে আদীবাসীদেরও সম্পৃক্ত করতে হবে।

বক্তারা বলেন, আমাদের জন্য কোটা বাতিল করে আমাদের অগ্রসর জাতি হিসেবে পরিচিতি দেয়া হয়েছে। কিন্তু বাস্তবে একদম ভিন্ন। মন্ত্রিপরিষদ সচিবের কাছে আমাদের প্রশ্ন- আমরা কীভাবে অগ্রসর হলাম? স্বাধীন রাষ্ট্রের পেছনে আদিবাসীরাও বিভিন্নভাবে অবদান রেখেছে। আদিবাসীদের অস্তিত্ব নিয়ে বিতৃষ্ণা কীসের? আদিবাসীদের ৫ শতাংশ কোটা দিতে হবে। কোটা বহাল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আমাদের কর্মসূচি চালিয়ে যাব।

বক্তারা আরও বলেন, আদিবাসীদের জন্য প্রচলিত থাকা কোটা পদ্ধতি বিলুপ্ত হলে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাপক ও বিরূপ প্রভাব পড়বে। অনুরূপভাবে চাকরিতে কোটা পদ্ধতির অনুপস্থিতিতে আদিবাসীরা আরও পিছিয়ে পড়বে এবং বঞ্চিত হবে।

মানবন্ধনে উপস্থিত ছিলেন বাগছাস কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অনুপ হাছিমা, আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের সমন্বয়ক উন্নয়ন সাংমা প্রমুখ।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬