কোটা বহাল রাখার দাবিতে ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

০৭ অক্টোবর ২০১৮, ০৩:৪১ PM

© টিডিসি ফটো

মন্ত্রীপরিষদ সভায় গৃহীত সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে আবারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জাবি শাখা। রবিবার দুপুর ১২টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় অন্দোলনকারীরা। এ সময় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা।

পরে দুপুর ৩টার দিকে মহাসড়কের একপাশের রাস্তা ছেড়ে দিয়ে অন্যপাশ অবরোধ করে আন্দোলন করতে থাকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা

শিক্ষার্থীদের অবরোধের মুখে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের অধিকাংশ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে তীব্র জানজটের সৃষ্টি হয়। রাস্তার দুপাশে শত-শত গাড়ি আটকা পড়ে। সাভার থেকে নবীনগর এলাকা পর্যন্ত দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। ভোগান্তীতে পড়ে হাজারো যাত্রী।

অবরোধ বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জাবি শাখার আহ্বায়ক শিহাব উদ্দিন বলেন, ‘আমরা আমাদের অধিকার চাই। কোটা বহাল সহ, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ বিরোধীদের চিহ্নিত করে তাদেরকে বিচারের আওয়াত আনতে হবে। এছাড়াও তাদের মধ্যে যারা সরকারী চাকরীতে কর্মরত আছে তাদেরকে বরখাস্ত করতে হবে।’

এর আগে গত বৃহস্পতিবার রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে তারা।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর ১ম ও ২য় শ্রেণির সরকারী চাকরিতে কোটা বাতিলের সরকারি কমিটির সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে করে সরকারি চাকরিতে ৯ম গ্রেড থেকে ১৩ তম গ্রেড পর্যন্ত আর কোন কোটা থাকবে না, নিয়োগ হবে মেধার ভিত্তিতে।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬