নেতাদের গ্রেফতার ও ছাত্রলীগের হামলার নিন্দা ছাত্রদলের

০৬ অক্টোবর ২০১৮, ০৭:৩৪ PM

© সংগৃহীত

তিন নেতাকে গ্রেফতার ও অপর এক নেতাকে ছাত্রলীগের মারধরের ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্রদল। আজ শনিবার সন্ধ্যায় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

বিবৃতিতে বলা হয়, সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা তারিকুল ইসলাম তারেককে  ঢাকার মিরপুর থেকে, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল যুগ্ম সম্পাদক বিএম শামীমকে আরিচপুর থেকে, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সৈয়দ আল রাব্বি রিকুকে খুলশী থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিনা কারণে গ্রেফতার করে। একই সঙ্গে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাবু সালাম চৌধুরীকে উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মামুনসহ ১৫-২০ জন মারধর করে। এসব ঘটনার তীব্র নিন্দা জানান নেতাদ্বয়। 

তারা বলেন,  বর্তমান অবৈধ সরকার ছাত্রদলকে দমন করার জন্য একদলীয় শাসনকে পাকাপোক্ত করতে নিরবিচ্ছিন্ন ভাবে নেতা-কর্মীদের গ্রেফতার ও তাদের ওপর ছাত্রলীগকে দিয়ে হামলা চালাচ্ছে। 

নেতারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এই ভাবে হামলা, মামলা, গ্রেফতার করে ছাত্রদলকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে দূরে রাখা যাবেনা।

ভেনেজুয়েলার ভূমিকম্প দুর্গতদের জন্য ৩ কোটির বেশি টাকা অনুদ…
  • ২৯ জুন ২০২৬
নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
  • ২৯ জুন ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে অবৈধ সিট দখলের অভিযোগে রাবি শিবিরের মানব…
  • ২৯ জুন ২০২৬
দেশের হাসপাতালগুলোয় মাটিতে শুয়ে থাকে ৪০ লাখ মানুষ: প্রধানম…
  • ২৯ জুন ২০২৬
অতীত নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, অথচ মানুষ চায় আমরা ভবিষ্যৎ ন…
  • ২৯ জুন ২০২৬
তিস্তার পানি বাড়াতে নিম্নাঞ্চল প্লাবিত, ৮ হাজার পরিবার পানি…
  • ২৯ জুন ২০২৬