কোটা বহালের দাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ

০৫ অক্টোবর ২০১৮, ০৪:১৯ PM

সরকারি ১ম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে প্রতিবন্ধীদের জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষণ করার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ।

শুক্রবার দুপুর দেড়টায় শাহবাগ জাদুঘরের সামনে মানববন্ধন অংশগ্রহণ করে প্রতিবন্ধী শিক্ষার্থীরা। পরে শাহবাগে সড়ক অবরোধ করে রাখে তারা। এসময় কাঁটাবন অভিমুখী সড়কে গাড়ী চলাচল বন্ধ ছিল।

প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের আহ্বায়ক আলী হোসেন বলেন, প্রতিবন্ধীদের জন্য কোটার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। প্রধানমন্ত্রীও আমোদের জন্য ১% কোটার কথা বলেছিলেন। কিন্তু প্রজ্ঞাপনে আমাদের কথা উল্লেখ করা হয়নি। এতে আমরা বৈষম্যের শিকার হয়েছি।

আলী হোসেন বলেন, আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এখানে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের কোটার বিষয়টি সুরাহা না হবে ততক্ষণ আমরা ঘরে ফিরে যাবো না।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬