রাবিতে পথচারী পেটালো কোটা চাই আন্দোলনকারীরা

০৫ অক্টোবর ২০১৮, ০৪:০৮ PM

সরকারি চাকরিতে কোটা বহাল রাখার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলাকালে চার পথচারীকে পেঠানোর অভিযোগ উঠেছে আন্দোনকারীদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সররকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে সন্ধ্যায় ঢাকা-রাজশাহী মহসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। তারা আন্দোলন শুরু করলে পুলিশ রাস্তার উভয়দিকে যান চলাচল বন্ধ করে দেয়। অ্যাম্বুলেন্স ছাড়া কোন যানবাহন চলাচল করতে দেয়া হয়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা সড়কের পুরো অংশজুড়ে অবস্থান নেন। এসময় ৪ জন পথচারী সাইকেল নিয়ে আন্দোলনস্থলের পাশ দিয়ে প্রধান ফটকের সামনে থেকে বিনোদপুরের দিকে যেতে চাইলে তাদের পথরোধ করা হয়। তবুও পথচারীরা সাইকেল নিয়ে যেতে চাইলে আন্দোলনকারীদের সাথে কথা কাটাকাটি হয়। এসময় পুলিশের সামনেই ৪ জন পথচারীকে তারা মারধর করা হয়।

আন্দোলনকারীদের মারধরের শিকার শাহ আলম নামের এক পথচারী বলেন, আমি আন্দোলনস্থলের পাশের ফুটপাত দিয়ে যাচ্ছিলাম। সেখানে কয়েকজন আমার পথরোধ করে সাইকেল ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে বলেন। অন্য রাস্তা দীর্ঘ হওয়ায় আমি সেখান দিয়ে যেতে চাইলে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এসময় ৩ জন আন্দোলনকারী আমাকে গালিগালাজ করে মারধর করে।

ঘটনাস্থলে থাকা একাধিক সাংবাদিক মারধরের বিষয়টি নিশ্চিত করেন। সাংবাদিক ফরিদ আহমেদ জানান, আন্দোলনস্থলের পাশ দিয়ে সাইকেল নিয়ে যেতে চাইলে ৪ জন পথচারীকে মারধর করা হয়। 

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে রাবি শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি তারিকুল হাসান বলেন, 'পুলিশ আমাদের পক্ষে ছিল আমার জানামতে এমন কোন ঘটনা ঘটেনি। যদি হয়ে থাকে সেটি কে বা কারা করেছে তা আমাদের জানা নাই। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬