স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

‘মুক্তিযোদ্ধার সন্তানদের দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না’

০৪ অক্টোবর ২০১৮, ১০:১৫ PM

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমরা মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মুক্তিযোদ্ধার সন্তানদের দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কোটা বহালের দাবিতে শাহবাগে কোটা বহাল রাখার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে এসে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করেছে, তারা রাস্তায় থাকবে তা হবে না।  বঙ্গবন্ধু কন্যা ও তার সরকার মুক্তিযোদ্ধার সন্তানদের ব্যাপারে আন্তরিক।

এসময় তিনি শুক্রবারের মেডিকেল ভর্তি পরিক্ষার্থীদের সুবিধার্থে রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ জানান।  এসময় আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

মুক্তিযোদ্ধা কোটা বাতিল হওয়ায় মন্ত্রীপরিষদসহ স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে মুক্তিযোদ্ধা মঞ্চের মুখপাত্র আকম জামাল উদ্দিন বলেন, আপনাদের মত মন্ত্রীরা থাকতে মুক্তিযোদ্ধার সন্তানদের ব্যাপারে এমন সিদ্ধান্ত কিভাবে আসতে পারে।

পরে মেডিকেল পরিক্ষার্থীদের সুবিধার্থে আগামীকাল শাহবাগ মোড় ছেড়ে দিয়ে সকাল ছয়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি স্থগিত করবেন বলে ঘোষণা দেন। এ সময় তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে এবং তিনটা থেকে আবারো অবস্থান কর্মসূচি শুরু করবেন বলে জানান।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬