কুলাঙ্গার না হলে শাহবাগ আসবেন: ছাত্রলীগ নেতা

০৪ অক্টোবর ২০১৮, ০৭:৫৬ PM

যে সকল মুক্তিযোদ্ধার সন্তানরা কুলাঙ্গার না তাদের শাহবাগে আসা উচিত বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম বুলবুল।  বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ মন্তব্য করেন। 

আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।  ফেসবুকে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার আন্দোলন প্রসঙ্গে দেয়া স্টাটাসে এ ছাত্রলীগ নেতা বলেন, শাহাবাগে ৫০ জন মুক্তিযোদ্ধার সন্তান (ছাত্র /ছাত্রী) আছে বলে মনে হয় না।  অথচ শুধুমাত্র ঢাবিতেই ১০০০ জনের বেশি ছাত্রছাত্রী রয়েছে যারা কোটা নিয়ে ভর্তি হয়েছে।  তিনি আরো লিখেন, ধিক্কার জানাই এদের যারা সুযোগ নিবে কিন্তু বাপের পরিচয় দিতে পারবে না। আপা (প্রধানমন্ত্রী) ঠিকই করেছেন, এদের জন্য সুইপার আর ঝাড়ুদার চাকরিই যথাযোগ্য। 

প্রসঙ্গত, মন্ত্রিসভায় ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের পর বুধবার রাতে সড়ক অবরোধ আন্দোলনে নামেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ কয়েকটি সংগঠন।  বৃহস্পতিবার সকাল থেকেও আবারও শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।  সকাল ১০টায় আন্দোলনকারীদের সংখ্যা ছিলো।  পরে আস্তে আস্তে কিছুটা বাড়লেও আন্দোলনকারীদের সংখ্যা ১ শত জনের কম ছিলো।

এদিকে বুধবার রাতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী আন্দোলনকারীদের প্রতি সমর্থণ জানান এবং তাদের বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌছে দেয়ার আশ্বাস দেন।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬