৪০তম বিসিএস থেকেই কার্যকর হচ্ছে কোটা বাতিলের সিদ্ধান্ত

০৪ অক্টোবর ২০১৮, ০৫:১৯ PM

সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণির নিয়োগে কোটা বাতিলের সিদ্ধান্ত ৪০তম বিসিএস থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।  তিনি বলেছেন, নিয়োগের ক্ষেত্রে এখন আর কোন কোটা নয় বরং মেধাকেই ভিত্তি হিসেবে গণ্য করা হবে।  বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ সাদিক বলেন, কোটা বিষয়ে সরকারের সবশেষ গ্রহণ করা সিদ্ধান্ত অনুযায়ী ৪০তম বিসিএসে নিয়োগের কথা বলা হয়েছিল। যেহেতু কোটা বাতিল হয়েছে, তাই এই বিসিএস থেকেই মেধার ভিত্তিতে ক্যাডার নিয়োগ হবে। এছাড়া কয়েকটি নন ক্যাডার নিয়োগের ক্ষেত্রেও কোটার সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল; সেটিও কার্যকর হবে। তবে যেসব নিয়োগ আগের, যেমন ৩৯তম বিশেষ বিসিএসে ক্যাডার নিয়োগের ক্ষেত্রে আগের কোটা নীতি ব্যবহার করা হবে।

প্রসঙ্গত, ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় গত ৩০ সেপ্টেম্বর থেকে।  চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।  এবার ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে।  এক্ষেত্রে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে।  তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।  

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬