কারাগারে ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল

১৭ এপ্রিল ২০২৪, ০৭:২৩ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
আবদুল কাদের ভূঁইয়া জুয়েল

আবদুল কাদের ভূঁইয়া জুয়েল © ফাইল ছবি

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পৃথক পাঁচটি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার এ আদেশ দেন। তিনি বর্তমানে বিএনপির সহস্বেচ্ছাসেবা–বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর বলেন, গত বছরের আগস্ট থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত রাজধানীর পল্টন, শাহজাহানপুর ও ধানমন্ডি থানার পৃথক পাঁচটি মামলায় আবদুল কাদের ভূঁইয়াকে ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত। তার বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। ওই পাঁচটি মামলায় আজ আবদুল কাদের ভূঁইয়া জুয়েল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর পল্টন থানার মামলায় আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ ৯ জনকে তিন বছর তিন মাস করে কারাদণ্ড দেন আদালত। মামলায় তাদের বিরুদ্ধে একটি প্রাইভেট কার ও একটি বাসে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়।

এছাড়া গত ১ জানুয়ারি ধানমন্ডি থানার আরেকটি মামলায় আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের তিন বছর কারাদণ্ড দেন আদালত।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬