কোটা নিয়ে সচিব কমিটির সুপারিশ প্রত্যাহারের দাবি

৩০ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৫ PM

সরকারী চাকরীতে কোটা বাতিল সম্পর্কিত সরকারের উচ্চ পর্যায়ের কমিটির দেওয়া সুপারিশ একপাক্ষিক এবং মনগড়া উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এবং লিবারেশন ওয়ার ফোর্সেস রিসার্চ ফাউন্ডেশন। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান বলেন, ‘১৭ সেপ্টেম্বর কোটা বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটি সংশ্লিষ্ট কারও সঙ্গে মতবিনিময় না করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে ১৬৩ বছরের পরীক্ষিত কোটা প্রথা বাদ দেওয়ার সুপারিশ করে। সঙ্গত কারণে আমরা সুপারিশের তীব্র প্রতিবাদ এবং ঘরোয়া রিপোর্ট প্রত্যাহারের দাবি জানাই।’

তিনি আরও বলেন, এই মুহূর্তে নারী কোটা বাতিলের মতো আর্থসামাজিক অবস্থা তৈরি হয়নি। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) একাধিক বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে নারী কোটার প্রয়োজনীয়তার চিত্র পাওয়া গেছে। পিএসসি’র গত পাঁচ বছরের প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, বিসিএস পরীক্ষার আবেদনে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে। কিন্তু বিসিএস এ নারীদের চাকরি পাওয়ার হার ধারাবাহিকভাবে কমছে। এমন পরিস্থিতিতে নারী কোটা বাতিল হয়ে গেলে নারীদের আরও পিছিয়ে পরার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, লিবারেশন ওয়ার ফোর্সেস রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি মুনসুরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শিকদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময় প্রমুখ।

ফুলবাড়ীয়ায় মাদক কারবারিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
  • ২৯ জুন ২০২৬
প্রত্যেকে একটি করে গাছ লাগাবে, ভাই-বোন জন্ম  নিলে তাদের নাম…
  • ২৯ জুন ২০২৬
পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
  • ২৯ জুন ২০২৬
আমি সিলেটের মানুষ, প্রধানমন্ত্রী হাফ সিলেট, আমরা ওয়ান প্লাস…
  • ২৯ জুন ২০২৬
জাপানকে নিয়ে সতর্ক আনচেলত্তি—‘এটা ফাইনালের মতোই কঠিন ম্যাচ’
  • ২৯ জুন ২০২৬
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৪২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভ…
  • ২৯ জুন ২০২৬