শরীরে ২ শতাধিক বুলেট শেল: দুর্বিষহ জীবন রাজীবুলের

৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৯ PM
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ছোররা গুলিতে আহত রাজীবুল ইসলাম।

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ছোররা গুলিতে আহত রাজীবুল ইসলাম। © টিডিসি ফটো

ভেঙেছে ক্যাডার হওয়ার স্বপ্ন। থিতু হয়েছে সন্তানের কাছ থেকে পরিবারের চাওয়া-পাওয়া। পুলিশের ছোড়া বুলেটের হাত থেকে ফিরে এসেছে যে জীবন, সে জীবন যে টিকিয়ে রাখাই দায়! মেনে নিতে না পারা এ গল্পটা সরকারি চাকরিতে ‘বৈষম্যহীন নীতি’র স্বপ্ন দেখা রাজীবুল ইসলামের। শোনাচ্ছেন- নূর হোসেন ইমন

দুর্বিষহ জীবনের গল্প তো কতই আছে। রাজনৈতিক অন্তঃকোন্দলে সম্ভাবনাময়ী তরুণের জীবন নষ্ট, রাস্তা পার হতে গিয়ে নিত্য হতাহত কিংবা বখে যাওয়ার সন্তানের হাতে বৃদ্ধ বাবা নির্যাতন- সবই তো আমাদের গা-সওয়া। কিন্তু শিক্ষা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝড়া হওয়ার গল্প তো স্বাধীন বাংলাদেশের নয়; ১৯৬২’র। শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে গর্জে ওঠা শহীদ হওয়া ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা ও বাবুলদের। কিন্তু কীভাবে যে তা রাজীবুলদের হয়ে গেল; বিষ্ময়টা সেখানেই।

চলতি বছরের ৮ এপ্রিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ রাবার বুলেট ও ছররা গুলি ছুড়লে মারাত্মকভাবে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজীবুল ইসলাম। প্রাথমিক চিকিৎসায় বেঁচে গেলেও শরীরের রয়েছে গেছে দুই শতাধিক বুলেটের শেল। যা নিয়েই প্রতি মুহুর্ত কাতরাচ্ছেন তিনি। সহপাঠীদের সহায়তায় বিভাগের কয়েকটি পরীক্ষায় অংশ নিলেও পারছেন না ক্লাস করতে। পড়ালেখার পাশাপাশি বন্ধ হয়ে গেছে স্বাভাবিক চলাফেরা।

আহত রাজীবুল জানান, ‘শিক্ষার্থীদের অধিকারের জন্য আন্দোলন করতে এসে আজ আমার জীবন বিপন্ন। পড়াশোনা তো দূরের কথা; ঠিকমতো শোয়া, বসা কিংবা হাটতেও পারছি না। বেশিক্ষণ হাঁটলে পা ফুলে যাচ্ছে।’ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন ভারত গিয়ে চিকিৎসা করানোর। এজন্য প্রয়োজন ৬ লাখ টাকা; যা মেটানোর সামর্থ্য রাজীবুল কিংবা পরিবার- কারোই নেই। চিকিৎসার জন্য রাজীবুলের সহপাঠী ও শুভাকাঙ্খীরা দীর্ঘদিন ধরে অর্থ সংগ্রহের চেষ্টা করলেও তাতে কাঙ্খিত সাড়া মেলেনি এখনও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনে সমাজবিজ্ঞান বিভাগের নবম ব্যাচের মাস্টার্সের ছাত্র রাজীবুল ইসলাম। রাজীবুলকে বাঁচাতে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা, Dutch bangla bank . Savar branch. Rajibul islam Account no: 137.1050041404 রাজীবুল ইসলামের বিকাশ নম্বর -01792702266 (personal 01735617068 ও 01706582015)

চার বছরেও চালু হয়নি কোটি টাকার মেশিন, সেবা থেকে বঞ্চিত রোগী…
  • ২৯ জুন ২০২৬
আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান
  • ২৯ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে নিজ পরিকল্পনার কথা জানালেন প্রধানম…
  • ২৯ জুন ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিরোধী দলের আসনে ২০ কোটি টাকা বরা…
  • ২৯ জুন ২০২৬
নদীতে ভাসছিল নবজাতকের মরদেহ, শরীরে বাঁধা ছিল ইট
  • ২৯ জুন ২০২৬