কোটা সংস্কারের প্রজ্ঞাপনের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ

১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৫ PM


সরকারী চাকরীতে কোটা পদ্ধতির সংস্কারের প্রজ্ঞাপনের দাবিতে ঢাকা, নেত্রকোনা, যশোর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামসেহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। তবে প্রথম ও ‍দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা না রাখার সুপারিশকে ইতিবাচকভাবে দেখছে আন্দোলনকারীরা। দ্রুত এর বাস্তবায়ন না হলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন।

আজ মঙ্গলবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গ্রন্থাগার প্রাঙ্গণে সংক্ষিপ্ত এক সমাবেশে মিলিত হন তারা। সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের রাবি শাখার আহবায়ক মাসুদ মোন্নাফ বলেন, বর্তমান কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। কোটা আন্দোলনকারীদের উপর মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং কোটা সংস্কার পক্ষের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

নুরুল হক নুর বলেন, আজকে বিভিন্ন অত্যাচার নির্যাতনের পরেও ছাত্রসমাজের দাবি পূরণে টালবাহানা করা হচ্ছে। সোনালী ব্যাংকে বিশেষ নিয়োগের সার্কুলার দিয়ে সরকার ছাত্র সমাজের সাথে তামাশা, প্রহসন ও চল চাতুরি করেছে। ৪০তম বিসিএসেও কোটার প্রয়োগ করা হবে। তাই অবিলম্বে ৪০ তম বিসিএসের সার্কুলার ও সোনালী ব্যাংকের নিয়োগ বাতিল করতে হবে।
তিনি শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলাকারীদের জঙ্গি আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করে পুলিশের হাতে তুলে দিতে আহ্বান জানান। নুরুল হক নুর বলেন, ছাত্রলীগের সবাই খারাপ না। তবে কিছু জঙ্গি ও কুলাঙ্গার আছে। তাদেরকে পুলিশের হাতে তুলে দেন।

নুরুল হক নুর জানান, ছাত্রসমাজের সাথে যদি টালবাহানা করা হয় তাহলে ছাত্ররা রাজপথে আন্দোলন গড়ে তুলবে। আর ছাত্ররা ক্ষেপে গেলে কি করতে পারে তা ইতিমধ্যেই তারা রাজপথে দেখিয়েছে। তাই দ্রুত প্রজ্ঞাপন দিন, প্রজ্ঞাপন দিতে দেরি করা হলে প্রয়োজনে আমরা সকল ছাত্র সংগঠনের সাথে মতবিনিময় করে দুর্বার আন্দোলন গড়ে তুলব।

যুগ্ম আহ্বায়ক বিন আমিন মোল্লা বলেন, আজ ছাত্রদের নৈতিক দাবি না মেনে তাদের উপর শহীদ মিনারে হামলা করা হলো। রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হলো কিন্তু তারা ছাত্রদের কোন দোষ খুঁজে পায়নি। তাই ছাত্রদের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে হামলাকারীদের বিচার করতে হবে এবং ৫ দফার আলোকে কোটা সংস্কার করতে হবে।

ফুলবাড়ীয়ায় মাদক কারবারিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
  • ২৯ জুন ২০২৬
প্রত্যেকে একটি করে গাছ লাগাবে, ভাই-বোন জন্ম  নিলে তাদের নাম…
  • ২৯ জুন ২০২৬
পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
  • ২৯ জুন ২০২৬
আমি সিলেটের মানুষ, প্রধানমন্ত্রী হাফ সিলেট, আমরা ওয়ান প্লাস…
  • ২৯ জুন ২০২৬
জাপানকে নিয়ে সতর্ক আনচেলত্তি—‘এটা ফাইনালের মতোই কঠিন ম্যাচ’
  • ২৯ জুন ২০২৬
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৪২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভ…
  • ২৯ জুন ২০২৬