কোটা সংস্কারের প্রজ্ঞাপনের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৭ PM

কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ, শিক্ষক লাঞ্ছনার বিচার, গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি ও কোটা সংস্কারের প্রজ্ঞাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার পৌনে ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় শিক্ষার্থীরা।

সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি শাখার আহ্বাযক মো. শাকিলুজ্জামান বলেন, ‘যেই ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের জন্ম সেই দেশেই ছাত্ররা আজ নির্যাতিত। কোটা সংস্কারের প্রজ্ঞাপনের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। কিন্তু আমাদেরকে সবসময় আশ্বাস দেওয়া হচ্ছে। কোন প্রকার আশ্বাসে আমাদের এ আন্দোলনকে থামানো যাবে না।’ যতদিন প্রজ্ঞাপন জারি করা না হবে ততোদিন আন্দোলনে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

চার বছরেও চালু হয়নি কোটি টাকার মেশিন, সেবা থেকে বঞ্চিত রোগী…
  • ২৯ জুন ২০২৬
আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান
  • ২৯ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে নিজ পরিকল্পনার কথা জানালেন প্রধানম…
  • ২৯ জুন ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিরোধী দলের আসনে ২০ কোটি টাকা বরা…
  • ২৯ জুন ২০২৬
নদীতে ভাসছিল নবজাতকের মরদেহ, শরীরে বাঁধা ছিল ইট
  • ২৯ জুন ২০২৬