১৭ই সেপ্টেম্বর শিক্ষা দিবস, নানা কর্মসূচি গ্রহণ

১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২২ PM
রাজধানীর শিক্ষাভবনের সামনে শিক্ষা অধিকার চত্বর।

রাজধানীর শিক্ষাভবনের সামনে শিক্ষা অধিকার চত্বর। © সংগৃহীত

১৭ই সেপ্টেম্বর শিক্ষা দিবস। এ উপলক্ষে আগামীকাল সোমবার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কয়েকটি শিক্ষক ও ছাত্রসংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীর শিক্ষাভবনের সামনে শিক্ষা অধিকার চত্বরে শ্রদ্ধা নিবেদন, সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধন।

এদিকে ‘অবিলম্বে আলোকচিত্রী শহীদুল আলম, ছাত্র ফেডারেশনের নেতা মারুফ-আশাফসহ সকল শিক্ষার্থী বন্দির মুক্তি দিতে হবে এবং গণতান্ত্রিক শিক্ষা, শিল্পায়ন ও কর্মসংস্থানের দাবিতে লড়াকু ছাত্র আন্দোলন গড়ে তুলুন’-এই ডাকে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।  সোমবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সামনে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

শিক্ষা দিবস উপলক্ষে যৌথভাবে কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট ও ইনিশিয়েটিভ ফর হিউম্যান ডেভেলপমেন্ট। সোমবার বেলা ১১টায় রাজধানীর ফার্মগেটস্থ জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট কার্যালয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৯৬২ সালের এদিনে তৎকালীন সরকারের ঘোষিত শিক্ষানীতির প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে কয়েকজন ছাত্র মারা যান।  এর পর থেকে দিনটি শিক্ষা দিবস হিসেবে পালিত হচ্ছে।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬