ডাকসুর দাবিতে ক্যাম্পাসে ছিলেন সেই ওয়ালিদও

১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১১ PM
ডাকসু নিয়ে ছাত্র সংগঠনগুলোর সাথে প্রশাসনের আলোচনার সময় বিকেলে রেজিস্টার বিল্ডিংয়ের একপাশে ওয়ালিদ আশরাফ।

ডাকসু নিয়ে ছাত্র সংগঠনগুলোর সাথে প্রশাসনের আলোচনার সময় বিকেলে রেজিস্টার বিল্ডিংয়ের একপাশে ওয়ালিদ আশরাফ। © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে অনশন করা সেই ওয়ালিদ আশরাফ ডাকসু নিয়ে ছাত্র সংগঠনগুলোর সাথে প্রশাসনের আলোচনা দেখতে ক্যাম্পাসে এসেছিলেন।

আজ রোববার বেলা ৪ টার দিকে তাকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এর একপাশে দেখা যায়। গত বছরের ২৫ নভেম্বর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বাংলোর সামনে ডাকসু নির্বাচন দেয়ার দাবিতে অনশনে বসেন ওয়ালিদ। ডাকসু নির্বাচনের কোন আশ্বাস না পাওয়ায় ১৫ দিন শুধু পানি খেয়ে থাকেন ওয়ালিদ। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তার অনশন ভাঙান।

ওয়ালিদ আশরাফের অনশনের কারণে ডাকসু ইস্যুটি আবার সামনে আসে। রোববার ডাকসু নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১৩টি ক্রিয়াশীল সংগঠনের সাথে আলোচনায় বসে প্রশাসন। সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আলোচনা চলে। এরমধ্যে আলোচনা দেখতে রেজিস্টার বিল্ডিংয়ে আসেন ওয়ালিদ আশরাফ।

শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ববি …
  • ২৯ জুন ২০২৬
ব্যাংকার থেকে কৃষি ক্যাডার—আশফিকের ব্যতিক্রমী পথচলা
  • ২৯ জুন ২০২৬
শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের কাতারে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, হচ্ছ…
  • ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবে ঢাবি, চলছে জমি বরাদ্দের প…
  • ২৯ জুন ২০২৬
ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • ২৯ জুন ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ২৯ জুন ২০২৬