ডাকসু নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বসছে কাল

১৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৫ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রোববার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপাচার্যের কার্যালয়ে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, ‘ওই দিন নির্বাচনের বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে এবং নির্বাচন করার বিষয়ে তাদের কাছে সহযোগিতা চাওয়া হবে।’ 

এর আগে প্রক্টর বলেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে আলোচনার জন্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে হলগুলোতে ভোটার তালিকা হালনাগাদের কাজও শুরু করেছি।’

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতাদের কাছে চিঠি পাঠানোর কথা জানান প্রক্টর গোলাম রব্বানী। সার্বিক বিষয় বিবেচনায় রেখে চিঠিতে শুধু ক্রিয়াশীল ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে রবিবার একটি সভায় যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়। চিঠির আলোচ্যসূচিতে ডাকসু ও হল সংসদ নির্বাচন প্রসঙ্গে আলোচনার কথা বলা হয়।

প্রক্টরের দপ্তর থেকে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক বরাবর দেয়া চিঠি

 

উল্লেখ্য, ছয় বছর আগের একটি রিট আবেদনের নিষ্পত্তি করে চলতি বছর ১৭ জানুয়ারি এক রায়ে হাই কোর্ট ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। কিন্তু সাত মাসেও নির্বাচনের কোনো আয়োজন দৃশ্যমান না হওয়ায় ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উকিল নোটিস পাঠান রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ। তার জবাব না পেয়ে বুধবার তিনি হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ আনেন উপাচার্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। আদালত অবমাননার মামলার পরই নির্বাচন নিয়ে এ পদক্ষেপ নিলো প্রশাসন।

শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ববি …
  • ২৯ জুন ২০২৬
ব্যাংকার থেকে কৃষি ক্যাডার—আশফিকের ব্যতিক্রমী পথচলা
  • ২৯ জুন ২০২৬
শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের কাতারে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, হচ্ছ…
  • ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবে ঢাবি, চলছে জমি বরাদ্দের প…
  • ২৯ জুন ২০২৬
ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • ২৯ জুন ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ২৯ জুন ২০২৬