সাধারণ সম্পাদকের জন্মদিনে জাবি ছাত্রলীগের দোয়া মাহফিল

১২ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৫ PM
ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর জন্মদিন উপলক্ষে মসজিদে দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে জাবি ছাত্রলীগ।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর জন্মদিন উপলক্ষে মসজিদে দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে জাবি ছাত্রলীগ। © টিডিসি ফটো

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর জন্মদিন উপলক্ষে দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী দারুল উলুম নাবিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর দীর্ঘায়ু কামনা করে ও তার প্রয়াত মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে এতিমখানার প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

গোলাম রব্বানীর দীর্ঘায়ু কামনা করে শাখা ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘ছাত্রলীগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেন গোলাম রব্বানী আরো বেশি কাজ করতে পারে সেজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আর তার সদ্য প্রয়াত মায়ের রুহের মাগফেরাত কামনা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন জাবি শাখা ছাত্রলীগের সহ সভাপতি মামুনুর রশীদ, নাহিদ হোসেন, মাজেদ সীমান্ত, আবু সাদাত সায়েম, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ দেবনাথ, প্রচার সম্পাদক আরিফুল আলম তুষার, সাইফুল ইসলাম, শিহাব উদ্দিন, অর্নব সরকার প্রমুখ।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬