মোহাম্মদপুর ছাত্রলীগের নেতার ওপর হামলা

১০ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৭ PM
আহত আসাদুর রহমান আসাদ

আহত আসাদুর রহমান আসাদ © সংগৃহীত

ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান আসাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত আটটার দিকে মোহাম্মদপুর সলিমুল্লাহ সড়কের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিফ ইকবালের অফিসের ভেতরে এ হামলা চালানো হয়। পরে গুরুতর আহতাবস্থায় আসাদকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।  হাসপাতাল সূত্রে জানা গেছে, আসাদের ঠোঁটে, মাথায় ৬টি জখম হয়েছে।

হামলায় আহত আসাদ বলেন, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রাসেলের নেতৃত্বে ৪/৫ জন রড, লাঠিসোটা নিয়ে অতর্কিত এ হামলা চালিয়েছে। আসাদের দাবি, হামলাকারী রাসেল ছাত্রদল করতেন। তিনি বলেন, আগের কমিটিতে আমি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, কিন্তু ওই কমিটিতে রাসেলের কোনো পদই ছিল না। নতুন কমিটি হবার পর ছাত্রদল করার ডকুমেন্টসহ কেন্দ্রীয় ছাত্রলীগকে কেউ এ ব্ষিয়ে অভিযোগ করে। রাসেল বিষয়টি জানার পর আমাকে সন্দেহ করে ক্ষিপ্ত হয়। এরপরই এ হামলার ঘটনা। হামলার বিষয়টি মোহাম্মদপুর থানাকে অবহিত করা হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি বলে তিনি জানান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযুক্ত মোহাম্মদপুর থানা ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রাসেল ব্যস্ত আছেন, পরে কথা বলবেন বলে জানান।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, বিষয়টি আমরা অবহিত হয়েছি। হামলার শিকার ব্যক্তি এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬