২৫ নেতা বিবাহিত: নবীনগরে ছাত্রলীগের ৩ কমিটি বিলুপ্ত

০৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৮ AM

© ফাইল ফটো

অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে বাতিল করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি। ওই কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৫ জন পদধারী নেতা বিবাহিত। এর ফলে বেশ কদিন ধরেই ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন তৃণমূলের নেতাকর্মীরা।

যদিও মোয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তার কারণ দেখিয়ে কমিটি বিলুপ্ত ঘোষণা করে শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে জেলা ছাত্রলীগ। একই সঙ্গে নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগ ও নবীনগর পৌর ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগকে ঢেলে সাজানোর জন্যই ওই তিন মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা ফিরে আসবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬