স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমূখে বিক্ষোভ

০৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:১০ PM
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমূখে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমূখে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন © টিডিসি ফটো

আলোকচিত্র শিল্পী শহিদুল আলম এবং ছাত্রনেতা মারুফ-আশাফসহ নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমূখে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে এ কর্মসূচীর সূচনা করে সংগঠনটি।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ সুজনের সঞ্চালনায় এ সময় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা আলোকচিত্র শিল্পী শহিদুল আলম এবং ছাত্রনেতা মারুফ-আশাফসহ নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দিতে আহ্বান জানান। অন্যথায় রাজপথে কর্মসূচি দিয়ে তাদের মুক্ত করে আনার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাংকার থেকে কৃষি ক্যাডার—আশফিকের ব্যতিক্রমী পথচলা
  • ২৯ জুন ২০২৬
শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের কাতারে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, হচ্ছ…
  • ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবে ঢাবি, চলছে জমি বরাদ্দের প…
  • ২৯ জুন ২০২৬
ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • ২৯ জুন ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ২৯ জুন ২০২৬
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে শহীদ জিয়ার নামে করা হচ্ছে
  • ২৯ জুন ২০২৬