ছাত্রদল সহ সভাপতিকে গ্রেফতার করায় কেন্দ্রীয় ছাত্রদলের নিন্দা

০৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৬ PM
 ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান © ফাইল ফটো

গতকাল মুন্সিগঞ্জ থেকে ঢাকায় আসার পথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাসুদ খান পারভেজকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

বুধবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাসুদ খান পারভেজ একজন জনপ্রিয় ছাত্রনেতা, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, অথচ আইনশৃঙ্খলা বাহিনী কোন কারণ ছাড়াই তাকে গ্রেফতার করেছে।অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে তারা বিরোধীদল বিনাসী কর্মসূচী গ্রহন করেছে। এত অত্যাচার, চক্রান্ত, সন্ত্রাস, খুন, গ্রেফতার, হামলা, মামলা সত্বেও সরকার বিরোধী আন্দোলন খরস্রোত নদীর মত প্রবাহিত হচ্ছে। সরকারের দলবাজি ও দুর্বৃত্তপনার বিরুদ্ধে জনগনের অভ্যুত্থান এখন চুরান্ত রূপ নিচ্ছে।

নেতৃদ্বয় অবিলম্ভে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তি দাবি করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও জনগনের দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা কায়েমের মাধ্যমেই এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটবে।

চার বছরেও চালু হয়নি কোটি টাকার মেশিন, সেবা থেকে বঞ্চিত রোগী…
  • ২৯ জুন ২০২৬
আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান
  • ২৯ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে নিজ পরিকল্পনার কথা জানালেন প্রধানম…
  • ২৯ জুন ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিরোধী দলের আসনে ২০ কোটি টাকা বরা…
  • ২৯ জুন ২০২৬
নদীতে ভাসছিল নবজাতকের মরদেহ, শরীরে বাঁধা ছিল ইট
  • ২৯ জুন ২০২৬