বঙ্গবন্ধুর সমাধিতে নোবিপ্রবি ছাত্রলীগের শ্রদ্ধা

০২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৭ PM
বঙ্গবন্ধুর সমাধিতে নোবিপ্রবি ছাত্রলীগের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে নোবিপ্রবি ছাত্রলীগের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগ। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক এস এম ধ্রব এর নেতৃত্বে এসময় নোবিপ্রবি ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সেখানে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন নোবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। ফাতেহা পাঠ করে মোনাজাতের মাধ্যমে জাতির পিতা সহ শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাতের জন্য বিশেষ দোয়া করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম রবিন বলেন, 'ছাত্রলীগ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন। জাতির জনকের আদর্শে বলীয়ান হয়ে নোবিপ্রবি ছাত্রলীগ সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।' সেইসাথে বঙ্গবন্ধু যেমন সাধারণ মানুষের নেতা হয়ে বাঙালীর সকল অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তেমনি ভাবে নোবিপ্রবি ছাত্রলীগ অতীতের মত ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে নেতৃত্ব দিবে বলে উল্লেখ করেন তিনি।

সাধারণ সম্পাদক এস এম ধ্রুব বলেন, 'বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের সম্পত্তি নয়। বঙ্গবন্ধু সারা বাংলাদেশের, আর বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।' সেইসাথে ১৯৭৫ এর ১৫ই আগস্টের শোককে শক্তিতে পরিণত করে দেশবিরোধীদের সকল চক্রান্ত রুখে দিতে নোবিপ্রবি ছাত্রলীগ সবসময় কাজ করে যাবে বলে জানান তিনি।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬