ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদলের শোক

৩০ আগস্ট ২০১৮, ০৭:০৫ PM

© ফাইল ফটো

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ বৃত্তি ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক বাবুল আক্তার এর পিতা ওলিয়ার রহমান মোল্লার(৭২) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

ওলিয়ার রহমান মোল্লা বুধবার রাত ৮ টায় খুলনার দিঘলিয়ার মোল্লাডাঙ্গা গ্রামের নিজ বড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ।

বৃহস্পতিবার এক শোক বার্তায় ছাত্রদল নেতৃদ্বয় বলেন, মরহুম ওলিয়ার রহমান মোল্লা নিজ গ্রামে সকলের নিকট অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন।তার মৃত্যুতে পরিবারবর্গ, আত্নীয় স্বজন এবং গুনগ্রাহীরা শোকাবিভুত। এলাকাবাসীর মতো আমরাও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

নেতৃদ্বয় মরহুম ওলিয়ার রহমান মোল্লার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক বিহ্বল পরিবারবর্গ ও আত্নীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ব্যাংকার থেকে কৃষি ক্যাডার—আশফিকের ব্যতিক্রমী পথচলা
  • ২৯ জুন ২০২৬
শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের কাতারে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, হচ্ছ…
  • ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবে ঢাবি, চলছে জমি বরাদ্দের প…
  • ২৯ জুন ২০২৬
ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • ২৯ জুন ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ২৯ জুন ২০২৬
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে শহীদ জিয়ার নামে করা হচ্ছে
  • ২৯ জুন ২০২৬