শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনায় ছাত্রদল নেতা বহিষ্কার

৩০ আগস্ট ২০১৮, ০৩:২৭ PM

© ফাইল ফটো

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ এবং তৃণমূলের কর্মীদের ওপর হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে খুলনা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খান তাজনুর তাজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে। একই অভিযোগে সদ্য ঘোষিত ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈকত মোল্লাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

একই সঙ্গে ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ত ফরহাদ হোসেন, মনিরুল মোল্লা, তৌফিক, রাসেল ও কালামকে বহিরাগত, সন্ত্রাসী ও দুর্বৃত্ত আখ্যায়িত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। আর তাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা না রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।

গত সোমবার রাতে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার সকালে নতুন কমিটির নেতারা ডমুরিয়া সদরে সমবেত হলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের হামলায় ইরফান গাজী, অনিক, তামিম, মেহেদী ও ইভান আহত হন। গুরুতর আহত ইরফানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘ ১০ ঘণ্টা অচেতন থাকার পর তার জ্ঞান ফিরলেও অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬