অবরোধের সমর্থনে ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল

০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
মিছিল

মিছিল © সংগৃহীত

বিএনপির ডাকা দশম দফার অবরোধের সমর্থনে অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর ধানমন্ডিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ।

মিছিলটি বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর একটায় ধানমন্ডি-২৭ এর লেক সংলগ্ন সাম্পান মোড় থেকে শুরু হয়ে বাংলাদেশ আই হাসপাতালের সামনে গিয়ে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়।

এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল (রয়েল সর্দার), সাবেক সদস্য আজিজুল হক পাটোয়ারি আজিম, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মেহেদী হাসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক মিঞা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম তারিক, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র-সহসভাপতি মোঃ মোখলেসুর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান, নাঈম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, কাজী কাওসার, সহ-সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ওমর, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কাজল হোসেন, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক রেজাউল করিম বাদল, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রিমু হোসেন, ছাত্রনেতা ফরহাদ হোসেন, সাব্বির আহমেদ, মফিজুল ইসলাম, সুমন হোসেন, সজিব আহমেদ, সোহাগ বিশ্বাস, কাদের আহম্মদ, সানাউল্লাহ রবিন সহ আরও নেতা কর্মীরা।

ট্যাগ: ছাত্রদল
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬