মিছিল থেকে জবি ছাত্রদলের ৩ জনকে আটকের অভিযোগ

০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
অবরোধের সমর্থনে বাবুবাজার ব্রীজে আগুন জ্বালিয়ে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

অবরোধের সমর্থনে বাবুবাজার ব্রীজে আগুন জ্বালিয়ে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

বিএনপির ডাকা সারাদেশে ১০ম দফা অবরোধের সমর্থনে বাবু বাজার ব্রীজে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করেছে বলে অভিযোগ জবি ছাত্রদলের।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে জবি ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে বাবুবাজার ব্রীজে আগুন জ্বালিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে অবরোধের সমর্থনে বিক্ষোভ করে নেতা-কর্মীরা। তাদের অভিযোগ এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুমন সর্দার, জাফর আহম্মেদ ও মাসফিককে আটক করে নিয়ে যায় পুলিশ।

৩ জন নেতা-কর্মীকে আটকের অভিযোগ করে জবি ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের এই ভোটাধিকারের লড়াইয়ে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ জনগন ও ছাত্রছাএী দের সাথে নিয়েই এই ফ্যাসিষ্ট মাফিয়া সরকারের পতন ঘটিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। এই সরকার যত হামলা, গ্রেপ্তার করুক না কেনো আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী জনগনের ভোটাধিকার রক্ষা করবো রাজপথে গণআন্দোলন মাধ্যমে।

অবরোধ সমর্থনে জবি ছাত্রদলের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ আলম সরদার, বিএম মিলাদ উদ্দিন ভূইঁয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন সর্দার, জাফর আহমেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, ইয়াকুব শেখ অনিক, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, মেহেদী হাসান অর্নব, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, স্বাস্থ্য বিষয় সম্পাদক রায়হান হোসেন অপু, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ, আপ্যায়ন সম্পাদক মুজাম্মেল মামুন ডেনি। সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, সাঈদুল হাসান, মাহাবুব আলম,ইমন, ফয়সাল, আয়াত সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান। সদস্য রায়হান ও এ সানি, আনোয়ার, মাসফিক।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬