শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের তালিকা চেয়েছে এনটিআরসিএ

২৭ আগস্ট ২০১৮, ০৫:১৪ PM

© ফাইল ফটো

দ্বিতীয়বারের মত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের বিপরীতে শিক্ষক নিয়োগের সুপারিশ কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন  ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শূন্যপদের তালিকা চাওয়া হয়েছে এনটিআরসিএ।

রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্য এ তালিকা এনটিআরসিএতে পাঠাতে বলা হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অপর এক বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শূন্যপদে চাহিদার তালিকা পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা এ নির্দেশনা সঠিকভাবে পালন করছেন কিনা তা পর্যবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের।

কোনো প্রতিষ্ঠান ভুল তথ্য পাঠালে তা সংশোধনের ব্যবস্থা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুসারে তথ্য প্রেরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাঠানো তথ্য সঠিক হয়েছে মর্মে মন্তব্য দিতেও বলা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের।

ব্যাংকার থেকে কৃষি ক্যাডার—আশফিকের ব্যতিক্রমী পথচলা
  • ২৯ জুন ২০২৬
শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের কাতারে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, হচ্ছ…
  • ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবে ঢাবি, চলছে জমি বরাদ্দের প…
  • ২৯ জুন ২০২৬
ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • ২৯ জুন ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ২৯ জুন ২০২৬
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে শহীদ জিয়ার নামে করা হচ্ছে
  • ২৯ জুন ২০২৬