অবরোধের সমর্থনে পল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
রাজধানীর পুরানা পল্টন এলাকায় বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা

রাজধানীর পুরানা পল্টন এলাকায় বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা © সংগৃহীত

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা এবং নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে নবম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সোমবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে করেন তারা। 

এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এবং কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। এক বার্তায় বলা হয়েছে, ছাত্রদলের নেতা-কর্মীরা অবরোধের সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় দৈনিক বাংলা মোড়ে পুলিশের বাধায় তারা ছত্রভঙ্গ হয়ে যান। 

আরো পড়ুন: ইউএনওদের বদলি খুব শিগগিরই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, আল মামুন, জামিল মুরসালিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মশিউর রহমান, নাট্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি কাওছার আহম্মেদ রনি, সোহাগ চৌধুরী, সাকিব সরকার মাসুম প্রমুখ।

গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬