অবরোধের সমর্থনে রাজধানীর শাহজাহানপুরে ছাত্রদলের মিছিল

৩০ নভেম্বর ২০২৩, ০৫:১৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
হরতালের সমর্থনে রাজধানীর শাহজাহানপুরে মিছিল

হরতালের সমর্থনে রাজধানীর শাহজাহানপুরে মিছিল © সংগৃহীত

অবৈধ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপি ঘোষিত হরতাল সমর্থনে দুপুরে রাজধানীর শাহজাহানপুরে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর শাহজাহানপুরে এই বিক্ষোভ মিছিল হয়। এতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মারুফ এলাহী রনি ও শ্যামল মালুম।

মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, নাসরিন রহমান পপি, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা, ছাত্রী বিষয়ক সম্পাদিকা মানসুরা আলম।

এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আমান উল্লাহ আমান, তারেক হাসান মামুন, নূর আলম ভূঁইয়া ইমন, বিজয় একাত্তর হল ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, তানভীর আজাদী সাকিব, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মোঃ সাইফ উল্লাহ সাইফ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ওবায়দুল্লাহ রিদওয়ান, মুজিব হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দীন সরকার প্রমূখ।এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রনেত্রী ফারহানা বিনতে আবদুল্লাহ। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজিব রায়হানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

ট্যাগ: ছাত্রদল
দলবদলের গুঞ্জন আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের!
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী ব…
  • ০৮ আগস্ট ২০২৬
গভীর রাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন
  • ০৮ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহ…
  • ০৮ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬