শিক্ষার্থীদের আন্দোলন : জামিন পাওয়াদের মধ্যে ৯ জন কারামুক্ত

১৯ আগস্ট ২০১৮, ১০:২৫ PM
কারামুক্তির পর স্বজনদের সাথে শিক্ষার্থীরা।

কারামুক্তির পর স্বজনদের সাথে শিক্ষার্থীরা। © সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে গ্রেপ্তার প্রায় শত শিক্ষার্থীর মধ্যে ৯ জন মুক্তি পেয়েছেন। জামিন পাওয়া ৪২ জনের মধ্যে আজ রোববার সন্ধ্যা সোয়া ৭টা নাগাদ তারা কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মুক্তি পান এই নয়জন।

এদিকে জামিন আদেশের কাগজপত্র বিলম্বে আসার কারণে অপর ১৩ শিক্ষার্থী আগামীকাল সোমবার সকালে মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন পান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীসহ ৪২।

সন্তানদের জামিন পাওয়ার খবরে বিকেলেই কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন ওইসব শিক্ষার্থীর স্বজনরা। এদের মধ্যে এক বাবা নিজের পরিচয় উল্লেখ না করে  বলেন, জামিন আদেশ কারাগারে জমা দেয়ার পর তার সন্তানসহ ৯ জনকে মুক্তি দেয়া হয়। বাকি ১৩ জন শিক্ষার্থীর স্বজনকে তাদের গ্রহণ করার জন্য সোমবার সকালে আসতে বলা হয়েছে।

ব্যাংকার থেকে কৃষি ক্যাডার—আশফিকের ব্যতিক্রমী পথচলা
  • ২৯ জুন ২০২৬
শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের কাতারে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, হচ্ছ…
  • ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবে ঢাবি, চলছে জমি বরাদ্দের প…
  • ২৯ জুন ২০২৬
ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • ২৯ জুন ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ২৯ জুন ২০২৬
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে শহীদ জিয়ার নামে করা হচ্ছে
  • ২৯ জুন ২০২৬