জামিন পাওয়ার পর শিক্ষার্থীদের উল্লাস © সংগৃহীত
রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কে দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে পুলিশের কর্তব্যে বাধা ও ভাঙচুরের মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪২ ছাত্রের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার রাজধানীর বিভিন্ন থানার মামলায় এই ৪২ জনের জামিন মঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
ভাটারা থানার জামিনপ্রাপ্ত ৬ শিক্ষার্থী হলেন- সাখাওয়াত হোসেন নিঝুম, শিহাব শাহরিয়ার, আজিজুল করিম অন্তর, মাসহাদ মুর্তজা আহাদ, মেহেদী হাছান, ফয়েজ আহমেদ।
বাড্ডা থানার জামিনপ্রাপ্ত ১২ শিক্ষার্থী হলেন-নূর মোহম্মদ, আজিজুল হক, মো. হাছান, দোয়ান আহম্মেদ, তরিকুল ইসলাম, রেজা রিফাত আখলাক, এ এইচ এম খালেদ রেজা, রাশেদুল ইসলাম, মুশফিকুর রহমান, ইফতেখার আহমেদ ও জাহিদুল হক।
ধানমন্ডি থানার জামিনপ্রাপ্ত ৯ শিক্ষার্থী হলেন- সোহাদ খান, মাসরিকুল ইসলাম, তমাল সামাদ, মাহমুদুর রহমান, ওমর সিয়াম, মাহাবুবুর রহমান, ইকবাল হোসেন, নাইমুর রহমান ও মিনহাজুল ইসলাম।
উত্তরা পশ্চিম থানার জামিনপ্রাপ্ত ৩ শিক্ষার্থী হলেন- মাহবুব খান রবিন, তোফায়েল ও আশিক।
কোতোয়ালি থানার জামিনপ্রাপ্ত ৩ শিক্ষার্থী হলেন-মেহেদী, জাহিদুল ও দুলাল।
নিউমার্কেট থানার জামিনপ্রাপ্ত ৩ শিক্ষার্থী হলেন- আজিজুর, আমিন ও নূর আলম।
শাহবাগ থানার জামিনপ্রাপ্ত ২ শিক্ষার্থী হলেন-আবু বকর সিদ্দিক, রিয়াজুল হক উলু হাজী।
পল্টন থানার জামিন প্রাপ্ত একজন শিক্ষার্থী হলেন- সাইফুল ওয়াদুদ।
রমনা থানার জামিনপ্রাপ্ত ৩ শিক্ষার্থী হলেন-আরমানুল হক, খাইরুল আলম দিপু ও দাইয়ান নাফিজ প্রধান
গত ২৯ জুলাই রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এরপর নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়ে ঢাকা। ওই আন্দোলনের এক পর্যায়ে এতে জড়িয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় গড়ে ওঠা ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে সহিংস ঘটনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানির প্রেক্ষিতে বিভিন্ন থানায় মোট ৫১টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৯৯ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৫২ জন শিক্ষর্থী।