বর্তমান সরকার সন্ত্রাসীদের আশ্রয়দাতা: প্রগতিশীল ছাত্র জোট

১৮ আগস্ট ২০১৮, ০৬:১৬ PM
প্রগতিশীল ছাত্র জোট

প্রগতিশীল ছাত্র জোট © ফাইল ফটো

‘বর্তমান সরকার সন্ত্রাসীদের আশ্রয়দাতা হিসেবে কাজ করছে’ বলে অভিযোগ করেছেন প্রগতিশীল ছাত্র জোটের নেতারা। শনিবার কেন্দ্রীয় নেতা সাদিক রেজা স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ কথা বলেন।

যুক্ত বিবৃতিতে তারা বলেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে সরকার যা-ইচ্ছে তাই করছে।  বর্তমান সরকার সন্ত্রাসীদের আশ্রয়দাতা হিসেবে কাজ করছে।  পদে পদে জনগণের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণ করে, শিক্ষার্থীদের ওপর অকথ্য নির্যাতন করে সরকার তার দুঃশাসনকে ফ্যাসিবাদে রূপ দিয়েছে।  

প্রগতিশীল ছাত্র নেতারা বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে যুক্ত থাকায় এখন পর্যন্ত সারাদেশে শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে এবং অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।  সশস্ত্র হামলাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় না এনে ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের রিমান্ডে নেয়া হচ্ছে যা দমন-পীড়ন-নির্যাতনের নগ্ন বহিঃপ্রকাশ।

প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক গোলাম মোস্তফা বলেন, অবিলম্বে সারাদেশে শিক্ষার্থীদের নামে দায়েরকৃত সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।  গ্রেফতারকৃত সকলের নিঃশর্ত মুক্তি দিতে হবে।  হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।  অন্যথায়, সেপ্টেম্বর মাস থেকে দেশব্যাপী কঠোর ছাত্র আন্দোলনের মাধ্যমে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্ত করা হবে।

 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬