১০ শতাংশ কোটা কম বেশি করতে রাজি কোটাসংস্কার আন্দোলনকারীরা

১৭ আগস্ট ২০১৮, ০৯:৫৩ PM
সংবাদ সম্মেলনে কোটাসংস্কার আন্দোলনকারী নেতারা

সংবাদ সম্মেলনে কোটাসংস্কার আন্দোলনকারী নেতারা © সংগৃহীত

কোটাব্যবস্থা সংস্কার করে তা যদি ১০ শতাংশে নিয়ে আসা হয় তাহলে সরকারের সঙ্গে আলাপ করতে রাজি আছে বলে জানান কোটা সংস্কার আন্দোলনকারীরা। এছাড়া বিশেষ ব্যবস্থায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যদি নিয়োগ দেওয়া হয় তবে তা তাদের দাবির সঙ্গে সাংঘর্ষিক হবে বলে মনে করছেন তাঁরা।

শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা।

তিনি বলেন, ‘আমরা বলেছি যে, এই ১০ শতাংশের ভেতরে সব কোটাকে নামিয়ে আনতে হবে। আমরা যে ১০ শতাংশ বেঁধে দিয়েছি তা সরকার কম-বেশি করতে চাইলে আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। এ বিষয়ে আমরাও তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছি। আমরা আলোচনার মাধ্যমে কম-বেশি করতে পারি।

তারপরও কোটা সংস্কারের জন্য যে কমিটি করে দেওয়া হয়েছে তারা যদি মনে করেন ছাত্রদের সঙ্গে বসে আলোচনা করলে সুষ্ঠু সমাধান আসতে পারে তাহলে এক্ষেত্রে তারাও আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন। আমরা যে ১০ শতাংশ বেঁধে দিয়েছি সেটা কম-বেশি হতে পারে। সেক্ষেত্রে আলোচনা করা যায় সরকারের সঙ্গে।’

তিনি বলেন, ‘যারা সুবিধাবঞ্চিত তাদের জন্য যদি বিশেষ ব্যবস্থা রাখা হয় তাহলে সেটা আমাদের দাবির সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। একদিকে সরকারি চাকরিতে কোনও কোটাই না রাখার কথা বলা হচ্ছে, আরেকদিকে বলা হচ্ছে বিশেষ ব্যবস্থায় চাকরি দেওয়া হবে। বিষয়টা সাংঘর্ষিক হচ্ছে। এজন্য আমরা সুস্পষ্টভাবে ৫ দফায় উল্লেখ করে দিয়েছি, কোনও বিশেষ নিয়োগের ব্যবস্থা থাকবে না। তাই বিশেষ ব্যবস্থা না করে তাদের জন্য কিছু কোটা রেখে দেওয়া হোক। তাহলে তো আর সমস্যা থাকছে না।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আরেক যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহ বলেন, ‘আমরা কোটা বাতিল চাই না। পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে আমরা অবশ্যই তাদের কোটা চাই। আমাদের পাঁচ দফার মধ্যেও আমরা তা চেয়েছি। আমরা সংস্কার চেয়েছি বাতিল চাইনি।’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬