আটক ছাত্রদের মুক্তি দিতে হবে: চরমোনাই পীর

১৭ আগস্ট ২০১৮, ০৮:৩১ PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম © সংগৃহীত

নিরাপদ সড়‌কের দা‌বি‌তে আন্দোলনরত যে সকল শিক্ষার্থী‌কে গ্রেফতার করা হয়েছে তাদের মু‌ক্তি চে‌য়ে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘কোমলমতি শিশুরা যখন রাস্তায় নেমে এসেছে, তখন তাদেরকে লাঠিপেটা ও রক্তাক্ত করায় সচেতন মানুষ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দেশের পরিস্থিতি কোন পর্যায়ে... তা দেশবাসীর সামনে নিয়ে এসেছে শিশুরা। দেশে যে কোনও নিয়ম-শৃঙ্খলা নেই, চেইন অব কমান্ড বলতে কিছু নেই, তা দেশবাসীর সামনে পরিষ্কার করে দিয়েছে তারা। শিশু শিক্ষার্থীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সরকারের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেছে।’

চরমোনাই পীর আরও বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের গ্রেফতার করে সরকার আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করেছে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিতে পারছে না। লোভ ও ক্ষমতার লোভ পরিহার করতে পারলে অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে যে দায়িত্ব পালন করা যায়,তা শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছে। নির্বাচন কমিশন নির্বাচন নিরপেক্ষ করতে ব্যর্থ হয়েছেন। তাই এ নির্বাচন কমিশন দিয়ে জাতীয় নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে না।’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬